সংখ্যালঘু ভোট ভাগ করে আখেরে বিজেপির সুবিধা করে দিতে চাইছে আইএসএফ, ফিরহাদ - The News Lion

সংখ্যালঘু ভোট ভাগ করে আখেরে বিজেপির সুবিধা করে দিতে চাইছে আইএসএফ, ফিরহাদ

 


দি নিউজ লায়ন;  বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা পাথরপ্রতিমা জনসভা থেকে নাম না করে আইএসএফ কে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথেই এবার সংযুক্ত মোর্চার এই জোট সঙ্গী কে নিশানা করলেন বন্দর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। এদিন ভাঙ্গরে তৃণমূল প্রার্থী রেজাউল করিমের সমর্থনে জনসভায় অংশগ্রহণ করেছিলেন তিনি। সেখান থেকেই কড়া ভাষায় আক্রমণ করেন ফিরহাদ। 


তিনি বলেন সংখ্যালঘু ভোট ভাগ করে আখেরে বিজেপির সুবিধা করে দিতে চাইছে আইএসএফ। বিস্ফোরক অভিযোগ তুলে ফিরহাদ জানান তাদের মধ্যে কত টাকার লেনদেন হয়েছে তা সাধারণ মানুষ জানতে চাইছে। নাম না করে আব্বাস সিদ্দিকীর তীব্র সমালোচনা করেন বন্দরের এই তৃণমূল প্রার্থী। রাজনৈতিক ময়দানে তৃণমূল যে তাদের কঠিন প্রতিপক্ষ, তার ইঙ্গিত দিয়েছেন তিনি।


 নাম না করে আব্বাসের উদ্দেশ্যে ফিরহাদ এর বক্তব্য, আপনি যখন ফুটবল খেলতে নেমেছেন কিন্তু ভেবেছেন যে কেউ আপনাকে ধরতে পারবে না তখন মনে রাখবেন বিপরীতে আমরাও আছি বলে লাথি আমরাও মারবো।তখন যদি কয়েকটা আপনার গায়ে লেগে যায় দয়া করে ক্ষমা করে দেবেন। প্রসঙ্গত ভাঙড়ের বেশ কিছু এলাকায় তৃণমূলের সঙ্গে আইএস‌এফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আগামী দিনে আব্বাস সিদ্দিকীর  দলের বিরুদ্ধে যাবতীয় শক্তি দিয়ে তৃণমূল যে প্রতিদ্বন্দ্বিতা করবে তা সেদিন তাদের বক্তব্য থেকে স্পষ্ট। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।


পাশাপাশি বিজেপি যে জাতি ধর্ম নিয়ে রাজনীতি করতে নেমেছে সে ব্যাপারেও ভোটারদের সতর্ক করে দেন ফিরহাদ। কি বলেন মানুষের মধ্যে জাতি-ধর্ম ইত্যাদি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াব। এদিনের এই সভায় জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সওকাত মোল্লা আব্বাস কে বিজেপির দালাল বলে কটাক্ষ করেন।এর পাশাপাশি তৃণমূল নেতা নান্নু হোসেন আইএসএফ সহ আব্বাস সিদ্দিকী কে তীব্র ভাষায় কটাক্ষ করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.